ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ে নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ১০:০৫, ৩০ মে ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে কাভার্ডভ্যান, ঘুমন্ত মা-মেয়ে নিহত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের ধনবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যান বসতবাড়িতে ঢুকে ঘুমিয়ে থাকা মা ও মেয়ে নিহত হয়েছে। এতে আহত হয়েছেন বাবা গণেশ চন্দ্র রবি দাস। তাকে আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী দাস ও মেয়ে রাধীকা রানী দাস।

Advertisement

ধনবাড়ী থানা ওসি এম জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী একটি পণ্যবাহী কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার গণেশ চন্দ্র রবি দাসের বাড়িতে ঢুকে পড়ে। এ সময় ঘুমন্ত অবস্থায় থাকা মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় বাবা গুরুতর আহত হন। 

তিনি আরো জানান, আহত গণেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে। আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!