[ দেশজুড়ে ]
ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করল পুলিশ
ফাইল ফটো
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় দিপু চৌধুরী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পৌর এলাকার বাবুপাড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দিপু চৌধুরী একই এলাকার হাসানুজ্জামান চৌধুরীর ছেলে।
পুলিশ জানায়, দিপু তার নিজ ঘরে একাই থাকতেন। প্রতিদিনই ঘুম থেকে দেরি করে উঠতেন তিনি। কিন্তু বৃহস্পতিবার বেশি দেরি হওয়ায় এবং ঘরের দরজা না খোলায় সন্দেহ হয় প্রতিবেশীদের। এ সময় জানালা খুলে ঘরের মধ্যে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে পুলিশ।
.png)
আলমডাঙ্গা থানার ওসি বিপ্লব কুমার নাথ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- স্ট্রোক করে মারা গেছেন তিনি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চুয়াডাঙ্গা
লিংক সফলভাবে কপি হয়েছে!