শুক্রবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ও গত চার দিন এ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। গত সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস, বৃহস্পাতবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং আজ শুক্রবার সর্বোচ্চ ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়।
চুয়াডাঙ্গার আবহাওয়া পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান, চুয়াডাঙ্গার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। শুক্রবার বেলা ১২টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আদ্রতা ছিল ৩৬ শতাংশ। এই তাপমাত্রা আরো বেড়ে বিকেল ৩টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৩১ শতাংশ।
.png)
তিনি আরো জানান, অতিরিক্ত গরম থাকার কারণে বাতাসে জলীয় বাষ্প বেশি। বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরমের তীব্রতা বেশি হচ্ছে। এ ধারা আরো কিছুদিন অব্যাহত থাকবে।