ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বজ্রপাতে কেড়ে নিল কিশোরের প্রাণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫২, ৪ জুন ২০২৩
বজ্রপাতে কেড়ে নিল কিশোরের প্রাণ
ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে শ্রাবণ নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

মৃত শ্রাবণ (১৭) বিদ্যাকুট দক্ষিণ পাড়ার মো. সোহরাব মিয়ার ছেলে।

নবীনগর থানার এসআই আক্কাস আলী বলেন, শ্রাবণ দুপুরে চুল কাটতে বিদ্যাকুট বাজারে যায়। চুল কাটা শেষ হলে সে বাড়ির দিকে রওনা দেয়। এ সময় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হলে বিদ্যাকুট অমর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে সে বজ্রপাতের কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলেই সে মারা যায়।

Advertisement

তিনি আরো বলেন, মৃত শ্রাবণের পরিবারের লোককজন বিনা ময়নাতদন্তের জন্য আবদেন করেছেন। মরদেহটি দেওয়ার জন্য প্রক্রিয়া চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!