ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

৩ কোটি টাকার মাদকসহ সাবেক ইউপি সদস্য আটক

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৯, ৬ জুন ২০২৩
৩ কোটি টাকার মাদকসহ সাবেক ইউপি সদস্য আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার কলারোয়ায় প্রায় তিন কোটি টাকা মূল্যের মাদকসহ সাবেক ইউপি সদস্য হাসানুজ্জামানকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার ভোরে উপজেলার মাদরা সীমান্তের চান্দা নামক স্থান থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হাসানুজ্জামান উপজেলার সোাবাড়িয়া ইউনিয়নের চান্দা গ্রামের কিসমত আলীর ছেলে। এ সময় তার থেকে চার বোতল ভারতীয় এলএসডি (লাইসার্জিক এসিড ডাইথ্যালামাইড) মাদক ও এক কেজি হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উপজেলার মাদরা সীমান্ত দিয়ে ভয়ঙ্কর মাদক এলএসডির একটি বড় চালান আনা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির নায়েক সুবেদার আবু তাহের পাটোয়ারীর নেতৃত্বে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালায়। এ সময় ঐ স্থান থেকে চার বোতল এলএসডি মাদক ও এক কেজি হেরোইনসহ হাসানুজ্জামানকে হাতেনাতে আটক করা হয়। উদ্ধারকৃত এলএসডি মাদক ও হেরোইনের বাজার মূল্য প্রায় দুই কোটি ৭০ লাখ টাকা।

Advertisement

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত সাবেক এই ইউপি সদস্যের বিরুদ্ধে কলারোয়া থানায় মদক আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!