রোববার রাত আড়াইটার দিকে পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের বলেশ্বর নদ সংলগ্ন জাহাঙ্গীরের কয়লা কারখানার পাশ থেকে ওই হরিণের মাংস উদ্ধার করা হয়।
চরদুয়ানি নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম সরদার বলেন, ৬৫ দিনের ইলিশ সংরক্ষণ অভিযানে গিয়ে বলেশ্বর নদ পাড়ে অবস্থান নেই। কিছুক্ষণ পর একটি কয়লা কারখানার পাশে ঘাটে ট্রলার থেকে বস্তাভর্তি কিছু নামানো হচ্ছে। আমরা দ্রুত কাছে গেলে পালিয়ে যায় ট্রলারে থাকা লোকজন। পরে তল্লাশি করে চারটি বস্তায় ৪ মণ হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত মাংস পুড়িয়ে ফেলা হয়েছে।
.png)