সোমবার দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে। এর আগে, রোববার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চৌমুহনী বাজারের মোরশেদ আলম কমপ্লেক্সের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার গোপালপুর ইউনিয়নের মধুপুর গ্রামের গাজী মেম্বার বাড়ির মৃত আমির হোসেনের ছেলে মো.ইমন ও একই গ্রামের চাঁন মিয়া মহুরী বাড়ির তাজুল ইসলাম সজিব।
.png)
নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ভুক্তভোগী আব্দুল আজিজ লিখিত অভিযোগ করেন ইমন ও সজিব তাকে মারধর করে নাজনিন সুলতানা প্রিতি নামে এক তরুণীর বাড়িতে ঢুকিয়ে জোরপূর্বক অশ্লীল ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে নগদ ১ লাখ ১০ হাজার টাকা আদায় করেন তারা। এরপর আরো চাঁদা দাবি করেন তারা।
পরে জেলা গোয়েন্দা পুলিশ অভিযোগের অনুসন্ধানে প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত ২ আসামিকে গ্রেফতার করে। একই সঙ্গে ভিডিও ধারণের কাজে ব্যবহৃত দুটি মোবাইল ও নগদ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওই মামলায় সোমবার দুপুরে আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে পাঠানো হবে।