ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পায়ের স্যান্ডেলে ইয়াবা পাচার, গ্রেফতার ১

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪০, ১৩ জুন ২০২৩
পায়ের স্যান্ডেলে ইয়াবা পাচার, গ্রেফতার ১
গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন- ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর সুবর্ণচরে দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় ইয়াবা পাচারের সময় মো. আলাউদ্দিন নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার কাছ থেকে এক হাজার ৫২০ পিস ইয়াবা এবং একটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে আলাউদ্দিনকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে, সোমবার রাত ৮টার দিকে সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. আলাউদ্দিন উপজেলার চরবাটা ইউনিয়নের চরমজিদ গ্রামের মো. ছেরাজুল হকের ছেলে। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের মধ্য চরবাটা এলাকায় অভিযান চালান। এ সময় একটি অটোরিকশাসহ মাদক কারবারি আলাউদ্দিনকে গ্রেফতার করা হয়। পরে তার দুই পায়ের স্যান্ডেলে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক হাজার ৫২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

Advertisement

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিভাগীয় সহকারী পরিচালক মো. আবদুল হামিদ জানান, এ ঘটনায় চরজব্বর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। ঐ মামলায় আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!