গ্রেফতারকৃতরা হলেন, মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের কলেজপাড়া এলাকার আব্দুর রশিদের স্ত্রী আদম ব্যাপারী লালফাতুন খাতুন (৫৫) ও তার ছেলে মো. সাগর আলী (৩০)
থানা সূত্রে জানা গেছে, মুজিবনগর থানার ওসি মেহেদি রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম বৃহস্পতিবার দুপুরের দিকে অভিযান চালিয়ে এই দুই প্রতারক আদম ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে প্রতারণামূলকভাবে অধিক বেতনের আশ্বাস দিয়ে বিদেশে কর্মী পাঠানের নামে অর্থ গ্রহণ, বৈদেশিক কর্মসংস্থান সম্পর্কিত চাহিদা পত্র ভিসা সংগ্রহ করে আটকে রেখে ক্রয়-বিক্রয় ও সহায়তা সংক্রান্ত অভিযোগে বৈদেশিক কর্মসংস্থান এবং অভিবাসী আইনে মুজিবনগর থানায় মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
মামলার বাদী ভুক্তভোগী মোনাখালি গ্রামের কাজল বিশ্বাস জানান, দারিয়াপুর গ্রামের আদম দালাল সাগর আলী ও তার মা লালফাতুন খাতুনের মাধ্যমে সৌদি আরবে যান। সৌদি পৌঁছানোর পর আমি বুঝতে পারি, আমাকে জাল ভিসায় পাঠিয়েছেন। তিন মাসে কোনো কাজ মেলেনি। পরে পুলিশের কাছে ধরা দিয়ে ১৪ দিন জেল খেটে বাড়ি ফিরে আসি।
বিদেশে শ্রমিক পাঠানোর কথা স্বীকার করে সাগর বলেন, ১৮ জনকে সৌদি পাঠিয়েছি। প্রথম দিকে কোম্পানির একটু সমস্যা হয়েছিল। বিদেশে শ্রমিক পাঠানোর কাজের কোনো লাইসেন্স আছে কিনা জানতে চাইলে সাগর বলেন, আমার এক মামার মাধ্যমে বিদেশ পাঠাই।