ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পৈত্রিক ভিটায় যেতেই ছোট ভাইকে কুপিয়ে মারলেন ভাই

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩২, ১৫ জুন ২০২৩
পৈত্রিক ভিটায় যেতেই ছোট ভাইকে কুপিয়ে মারলেন ভাই
ফাইল ছবি

কক্সবাজারে বসতভিটার জমি বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইকে হত্যা করেছেন বড় ভাই। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদরের খুরুশ্কুল রাস্তারপাড়া এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। 

নিহত বেলাল হোসেন (৪০) ও অভিযুক্ত মোস্তাক আহমেদ দু’জনেই ওই এলাকার মৃত সাহাব উদ্দীনের ছেলে। 

স্বজনদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জানে আলম জানান, বেলাল হোসেন পৈত্রিক বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ির এলাকায় জমি কিনে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছিলেন। এরমধ্যে পিতার মৃত্যু হলে পৈত্রিক বসতভিটায় ঘর করে বসবাস করতে চেষ্টা করছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে উঠেন বড় ভাই মোস্তাক আহমদ।

Advertisement

বৃহস্পতিবার সকালে বেলাল হোসেন পৈত্রিক ভিটায় গেলে আকস্মিকভাবে পেছন থেকে তার পিঠে দায়ের কোপ দেন বড় ভাই মোস্তাক আহমদ। চিৎকার শুনে আশপাশের লোকজন এসে বেলালকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর মডেল থানার ওসি নাজমুল হক জানান, জমি বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আটক করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!