ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নির্বিচারে চিংড়ির রেণু শিকার

লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৪, ১৬ জুন ২০২৩
নির্বিচারে চিংড়ির রেণু শিকার
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার লালমোহনের মেঘনা নদীতে প্রকাশ্যে চলছে বাগদা ও গলদা চিংড়ির রেণু শিকার। এতে করে ধ্বংস হচ্ছে বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এক শ্রেণির অসাধু মৎস্যজীবীরা এ কাজ করে আসছেন।

জানা যায়, লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়া নদীর বেশ কয়েকটি পয়েন্টে শত শত অসাধু জেলে এসব চিংড়ির রেণু পোনা শিকার করছেন।

চিংড়ির রেণু শিকারি মো. কামরুল জানান, গত দুই বছর যাবৎ তিনি চিংড়ির রেণু শিকার করছেন। প্রতিদিন ২০০ রেণু ধরতে পারেন তিনি। ৫০০ পিস হলেই প্রতি পিস এক টাকা মূল্যে বিক্রি করে দেন। এসব চিংড়ির রেণু খুলনা থেকে এসে ব্যবসায়ীরা সরাসরি তাদের থেকে কিনে নেন। ঐ এলাকায় আরো অন্তত ৫০-৬০ জন এসব চিংড়ির রেণু শিকার করেন।

Advertisement

সূত্রের তথ্য মতে, এক সপ্তাহ পর পর উপজেলার বদরপুর ইউনিয়নের দেবিরচর এলাকা দিয়ে ট্রলারযোগে রাতের আঁধারে খুলনায় এ চিংড়ির রেণু পাঠানো হয়। এসব রেণু কেবল লালমোহনেরই নয়; যা চরফ্যাশন, বোরহানউদ্দিন ও তজুমদ্দিন উপজেলা থেকে এনে খুলনায় পাঠানো হয়। যেখানে থাকে অন্তত ৫০-৬০ লাখ চিংড়ির পোনা।

এ ব্যাপারে লালমোহনের সামুদ্রিক মৎস্য কর্মকর্তা মো. তানভীর আহমেদ বলেন, দুইটি নদীর অসংখ্য স্থানে এসব চিংড়ির রেণু শিকার করা হয়। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!