ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নদীর পাড়ে পড়েছিল ‘গলায় কাপড় পেঁচানো’ লাশ

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০১, ১৭ জুন ২০২৩
নদীর পাড়ে পড়েছিল ‘গলায় কাপড় পেঁচানো’ লাশ
ফাইল ফটো

চট্টগ্রামের মীরসরাই উপজেলায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শনিবার ভোরে উপজেলার সুপার ডাইক বেড়িবাঁধ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের পরিচয় জানা যায়নি। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সীতাকুণ্ডের কুমিরা নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক এনামুল হক বলেন, খবর পেয়ে শনিবার ভোরে সুপার ডাইক বেড়িবাঁধ এলাকা থেকে যুবকের লাশটি উদ্ধার করা হয়। লাশের গলায় কাপড় পেঁচানো ছিল। হত্যার পর দুর্বৃত্তরা লাশটি সেখানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে। চেহারা বিকৃত হয়ে যাওয়ায় পরিচয় ও বয়স শনাক্ত করা যায়নি। উদ্ধারের পর লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!