ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিয়ালের ফাঁদে প্রাণ হারালেন খামারি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: ২০:২০, ১৭ জুন ২০২৩
শিয়ালের ফাঁদে প্রাণ হারালেন খামারি
ফাইল ফটো

ময়মনসিংহের নান্দাইলে খামারের হাঁস শিয়ালের আক্রমণ থেকে রক্ষা করতে পাতানো বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে আ. রাজ্জাক নামে এক খামারি মারা গেছেন।

শনিবার সকালের দিকে উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের কুল ধুরুয়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি একই গ্রামের আলীর ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন ভূঁইয়া জানান, রাজ্জাক নিজ বাড়ির অদূরে একটি অস্থায়ী ঘর নির্মাণ করে সেখানে হাঁস পালন করতেন। রাতের বেলা খামারে যাতে শিয়াল আক্রমণ করতে না পারে সেজন্য ঘরের চারদিকে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেন। সম্ভবত ভোরে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন না করেই খামারে ঢুকতে গেলে তিনি নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, পরিবারের পক্ষে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ময়মনসিংহ
লিংক সফলভাবে কপি হয়েছে!