মামলার এজাহার সূত্রে জানা যায়, বিবাহিত ঐ নারীকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন অভিযুক্ত মনিরুজ্জামান। তিনি খারাপ প্রকৃতির হওয়ায় ভুক্তভোগী মেয়েটিকে অন্যত্র বিয়ে দেন তার পরিবার। এতে ক্ষিপ্ত হয়ে নানা সময় মেয়েটিকে ক্ষতিসাধন করার জন্য চেষ্টা করতেন।
সবশেষ ১ জুন রাত সাড়ে ১০টা দিকে ভুক্তভোগী মেয়েটি প্রকৃতির ডাকে সাড়া দিতে যায়। এ সময় পূর্বে থেকে ওত পেতে থাকা মনিরুজ্জামান মেয়েটিকে মুখ চেপে ধরে পাশের লিচু গাছের নিচে নিয়ে জোরপূর্বক ধ্বস্তাধ্বস্তি করে ধর্ষণ করার চেষ্টা করেন। পরে ভুক্তভোগী মেয়েটি চিৎকার দিলে ঐ যুবক পালিয়ে যান।
.png)
এ বিষয়ে মেলান্দহ থানার এসআই হাফিজুর রহমান জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগে ভুক্তভোগী মেয়েটি বাদী হয়ে ১৮ জুন থানায় মামলা করেছেন। পরে সোমবার দুপুরে অভিযান চালিয়ে মনিরুজ্জামানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।