ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

লিচুর প্রলোভনে শিশুকে ধর্ষণ, কথিত ‘পীর’ গ্রেফতার

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১১:১০, ১৯ জুন ২০২৩
লিচুর প্রলোভনে শিশুকে ধর্ষণ, কথিত ‘পীর’ গ্রেফতার
ফাইল ফটো

কুমিল্লার দেবিদ্বারে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে কথিত ‘পীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করেছে র‌্যাব। রোববার রাতে রাজধানীর মিরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কথিত ‘পীর’ ইকবাল শাহ সুন্নি আল কাদেরীকে গ্রেফতার করা হয়েছে। তিনি দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের সাইচাপাড়া গ্রামের শরাফত আলীর ছেলে।

সোমবার রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

Advertisement

গত ২ জুন দেবিদ্বারের স্থানীয় একটি কিন্ডারগার্টেনের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন কথিত ‘পীর’ ইকবাল। এ ঘটনায় মামলা হলে আস্তানা ছেড়ে পালিয়ে যান তিনি।

পুলিশ বলছে, ডাক্তারি পরীক্ষায় শিশুটিকে ধর্ষণের আলামত মিলেছে।

শিশুটির মা বলেন, একটি চক্র এ বিষয়ে মামলা না করতে চাপ দিয়ে যাচ্ছিল। তারা চেয়েছিল এ ঘটনার মীমাংসা করতে।

স্থানীয়রা জানায়, ইকবাল শাহ নিজেকে ‘পীর’ দাবি করে ২০ বছর ধরে নিজ বাড়িতে ‘সাইচাপাড়া দরবার শরীফ’ নামে আস্তানা বানিয়েছেন। দরবার শরিফের নামে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন তিনি। তার বাড়িতে প্রায়ই গাঁজার আসর বসতো। মাঝেমধ্যে ওরশের নামে নারীদের নিয়ে অসামাজিক কাজ চলতো। তার এসব কাজে সহায়তা করতো একটি প্রভাবশালী চক্র। এ কারণে ভয়ে কেউ তার অসামাজিক কর্মকাণ্ডের প্রতিবাদ করত না।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!