ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ১৮ জুন ২০২৩
প্রেমিকাকে ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ
ফাইল ফটো

লালমনিরহাটে এক কলেজছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার সকালে সদর থানায় প্রেমিক সোহাগের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন ঐ কলেজছাত্রীর বড় বোন।

রোববার সদর থানার ওসি মো. এরশাদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৭ জুন) রাত ৮টার দিকে জেলার এয়ারপোর্ট এলাকার এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রেমিক হলেন, সদর উপজেলার বড়বাড়ি গ্রামের সোহাগ।

Advertisement

অভিযোগে জানা যায়, প্রায় দুই বছর ধরে সোহাগের সঙ্গে ভুক্তভোগী ছাত্রীর প্রেম চলছে। শনিবার বিকেলে প্রেমিকের সঙ্গে জেলার এয়ারপোর্টের রানওয়ে এলাকায় ঘুরতে যান তিনি। পরে একই দিন সন্ধ্যায় ভুক্তভোগী বাড়ি ফিরতে চাইলে সোহাগ সঙ্গে থাকা দুই বন্ধুসহ পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গণধর্ষণ করেন।

একপর্যায়ে ভুক্তভোগী ছাত্রী কৌশলে ফোনে তার বড় বোনকে কল দিলে অভিযুক্তরা পালিয়ে যান। পরে স্থানীদের সহযোগিতায় ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা।

ওসি মো. এরশাদুল আলম জানান, এরই মধ্যে ঘটনাস্থলসহ কয়েকটি এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিবার মামলার প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!