বুধবার (২১ জুন) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন। এর আগে, মঙ্গলবার রাতে মানিকগঞ্জ পৌরসভার বেউথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. নয়ন বেপারী মানিকগঞ্জের ঘিওর উপজেলার বাগুটিয়া গ্রামের বাসিন্দা।
পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, গ্রেফতারকৃত নয়নকে আগেও মাদক মামলায় জেলে পাঠানো হয়েছিল। জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে ২০ গ্রাম হেরোইনসহ বেউথা এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।
.png)