স্থানীয়রা জানান, বুধবার রাতে মিনতি বালা নামে ঐ বৃদ্ধা বাড়ির পাশের পঞ্চগড়-ঢাকা মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি দ্রুতগামী গাড়ি তাকে সজোরে ধাক্কা দিলে মাথায় গুরুতর আঘাত পেয়ে মহাসড়কে ছিটকে পড়েন। এ সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে বোদা হাইওয়ে পুলিশ ও বোদা ফায়ার সার্ভিস গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে ঐ সময় সেখানে কোনো ধরনের গাড়ি ছিল না। তাই শনাক্ত করতে পারেনি কেউ।
.png)
বোদা হাইওয়ে থানার ওসি রবিউল ইসলাম বলেন, ঐ বৃদ্ধা কিছুটা মানসিক ভারসম্যহীন ছিলেন বলে পরিবারের সূত্রে জেনেছি। আমরা প্রাথমিক সুরতহাল শেষে বৃদ্ধার মরদেহ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি নিয়মিত মামলা হবে।