[ দেশজুড়ে ]
নিখোঁজের একদিন পর ভ্যানচালকের লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হাসেম আলী নামে এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ১০টার দিকে উপজেলায় দড়গ্রাম ইউনিয়নের গাছবাড়ী এলাকা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত হাসেম আলী উপজেলার দড়গ্রাম গাছবাড়ী এলাকার ইংরেজ আলীর ছেলে।
সাটুরিয়া থানার ওসি সুকুমার বিশ্বাস জানান, শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন ভ্যানচালক হাসেম আলী। অনেক খোঁজাখুঁজির পরেও রাতে তার কোনো সন্ধান পাননি পরিবারের লোকজন। শনিবার সকালে হাসেম আলীর বাড়ির পাশের এলাকায় তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!