[ দেশজুড়ে ]
ঝাউবাগানে মিলল স্কুলছাত্রের লাশ
লাশ উদ্ধার- ফাইল ফটো
কক্সবাজারে এবাদত উল্লাহ নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে পৌরসভার পশ্চিম কুতুবদিয়া পাড়ার ঝাউবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
নিহত এবাদত কক্সবাজার পৌরসভার সমিতি পাড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের ছেলে। সে পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
নিহতের ভাই শরীয়ত উল্লাহ জানান, শুক্রবার রাতে বাড়ি ফেরেনি এবাদত। এরপর থেকে তার মুঠোফোনও বন্ধ ছুল। শনিবার সকালে খবর পাওয়া যায় ঝাউবাগানে তার লাশ পড়ে আছে।
.png)
কক্সবাজার সদর মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশ ও সিআইডি টিম ঘটনাস্থলে এসে সুরতহাল ও আলামত সংগ্রহ করেছে। তার শরীরে একাধিক ছুরিকাঘাত ও রশি দিয়ে গলায় শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!