ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টিকটক করতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ২২:২৬, ২৪ জুন ২০২৩
টিকটক করতে গিয়ে যমুনা নদীতে পড়ে নিখোঁজ স্কুলছাত্র
ছবি: সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌ টার্মিনালে টিকটক করতে গিয়ে যমুনা নদীতে পড়ে আপন নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

শনিবার বিকেলে ৫টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ আপন দেওয়ানগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের হিরুর ছেলে। আপন এ বছর জামালপুর জিলা স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিয়েছে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি শ্যামল চন্দ্র জানান, বিকেলে ৫টার দিকে আপনসহ তিন বন্ধু মিলে যমুনা নদীর ফুটানি বাজারে নৌঘাটে টিকটক করতে যায়। তারা ঘুরতে ঘুরতে নৌ টার্মিনাল এলাকায় গেলে হঠাৎ পানিতে পড়ে গিয়ে নিখোঁজ হয় আপন। স্থানীয় লোকজন স্কুলছাত্রকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নিখোঁজ স্কুলছাত্রকে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!