ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২০, ২৫ জুন ২০২৩
পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি টাকার বাজেট ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনা জেলার পাইকগাছা পৌরসভার ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার দুপুরে নিজ কার্যালয়ে ২০২৩-২৪ অর্থবছরের জন্য মেয়র সেলিম জাহাঙ্গীর পৌরসভার প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন। বাজেটে মোট ৫৯ কোটি ৪৭ লাখ ৪২ হাজার ৫১৮ টাকা আয়, ৫৯ কোটি ২১ লাখ ৩৯ হাজার ৪০৯ টাকা ব্যয় এবং ২৬ লাখ তিন হাজার ১০৯ টাকা উদ্বৃত্ত দেখানো হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।

বিশেষ অতিথি ছিলেন- পাইকগাছ থানার ওসি রফিকুল ইসলাম। উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র শেখ মাহাবুবর রহমান রনজু, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, কাউন্সিলর আলাউদ্দীন গাজী, অহেদ আলী গাজী, আব্দুল গফফার মোড়ল, এসএম তৈয়েবুর রহমান, রবি শংকর মন্ডল, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, ইমরান সরদার, ইমদাদুল হক, কবিতা দাশ, আসমা আহম্মেদ, রাফেজা খানম, নির্বাহী প্রকৌশলী নূর আহম্মদ প্রমুখ।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: খুলনা বাজেট
লিংক সফলভাবে কপি হয়েছে!