[ দেশজুড়ে ]
উখিয়ায় ভাড়া বাসা থেকে তরুণীর লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
কক্সবাজারের উখিয়া উপজেলায় সাদিয়া আক্তার নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার ছেপটখালী মনির উল্লাহর ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত সাদিয়া আক্তার উপজেলার জালিয়াপালং ইউনিয়নের পাইন্যাশিয়া ওয়ার্ডের আব্দুল কাদেরের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কে জড়িয়ে নয় মাস আগে রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার কাউছারকে বিয়ে করেন সাদিয়া। দুই পরিবার বিয়ের বিষয়টি মেনে না নেয়ায় তারা ছেপটখালীর মনির উল্লাহর ভাড়া বাসায় অবস্থান করছিলেন। তাদের ভেতর পারিবারিক কলহ ছিল কিনা কেউ সঠিক বলতে পারছেন না।
.png)
ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহজাহান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!