সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক জেলা শহরের মহিলা কলেজ রোড ও বড়বাজার এলাকায় এসব অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, শহরের মহিলা কলেজ রোডে মেসার্স সেভেন সেন্স রেস্টুরেন্টে পোড়া তেল ব্যবহার, পূর্বের বাসি খাবার ফ্রিজে রেখে পুনরায় রান্না করে খাওয়ানো, মেয়াদহীন বার্গার ও স্যান্ডউইচের ব্রেড ব্যবহার ও স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ওই রেস্ট্রুরেন্টের বাসি খাবার ও পোড়া তেল জব্দ করে নষ্ট করা হয়।
.png)
এছাড়া মেসার্স পিংক লেডি কসমেটিকসকে অননুমোদিত ও নিম্নমানের কসমেটিকস বিক্রয়, মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রয় ও অন্যান্য অপরাধে ৩৭ ও ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সবাইকে ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। এ সময় তাকে সহযোগিতা করেন, জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. জিবরাইল হোসেন ও স্যানিটারি ইন্সপেক্টর মো. তারিকুল ইসলাম। অভিযানকালে মেহেরপুর পুলিশ লাইন্সের একটি টিম উপস্থিত ছিল।