ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় ধাওয়া খেয়ে নদীতে যুবকের লাফ, মিলল লাশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০২:১৩, ২৮ জুন ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় ধাওয়া খেয়ে নদীতে যুবকের লাফ, মিলল লাশ
ছবিতে মো. ছগির মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদী থেকে মো. ছগির মিয়া নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাটঘর ইউনিয়নের নান্দুরা গ্রামের পূর্ব পাশের তিতাস নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

নিহত মো. ছগির মিয়া (৩৫) উপজেলার নাটঘর ইউনিয়ন কুড়িঘর গ্রামের আবু ছালামের ছেলে।

জানা যায়, সোমবার (২৬ জুন) রাতে খড়িয়ালা গ্রামের পূর্বপাশে জাহান ইটখোলার দক্ষিণ পাশে ছগির মিয়াসহ একদল যুবক জুয়ার আসরে বসেন। ওই সময় পুলিশ খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। এ সময় ছগির মিয়া পুলিশের ধাওয়া খেয়ে তিতাস নদীতে লাফ দিয়ে তলিয়ে যান। নিখোঁজের একদিন পর তার লাশ ভেসে উঠে। স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে সন্ধ্যায় লাশ উদ্ধার করে পুলিশ।

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, সোমবার রাতে পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তিন জুয়ারিকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে। আরো কয়েকজন পালিয়ে গেছেন। ছগির মিয়ার মৃত্যু কিভাবে হয়েছে পুলিশ এখনো তা নিশ্চিত নয়। লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!