[ দেশজুড়ে ]
রংপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ১, আহত ৪
প্রতীকী ছবি
রংপুরে বাস ও পিকআপের সংঘর্ষে মিনহাজুল ইসলাম নামে এক চালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।
বৃহস্পতিবার রংপুর নগরীর হাজিরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চালক মিনহাজুল ইসলাম বগুড়ার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হানিফ পরিবহনের যাত্রীবাহী একটি বাস সৈয়দপুর থেকে রংপুরের দিকে আসছিল। পথে হাজিরহাট এলাকায় পৌঁছালে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি পিকআপের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় বাস ও পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক মিনহাজ নিহত হন। আহত হন আরো চারজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
.png)
মেট্রোপলিটন হাজিরহাট থানার ওসি রাজিব বসুনিয়া জানান, লাশ থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মর্গে পাঠানো হবে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!