ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যশোরে প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৩, ২৯ জুন ২০২৩
যশোরে প্রাইভেটকারের ধাক্কায় কিশোর নিহত
প্রতীকী ছবি

যশোরের শার্শা উপজেলায় মোটরসাইকেলে প্রাইভেটকারের ধাক্কায় বিপ্লব হোসেন নামে এক কিশোর নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে আল-আমিন নামে আরেক কিশোর।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেনাপোল হাইওয়ে সড়কের শ্যামলাগাছির রাজনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব হোসেন একই উপজেলার গোগা গ্রামের আমির হোসেনের ছেলে। এছাড়া আহত আল-আমিন একই গ্রামের বাসিন্দা। 

জানা যায়, বিপ্লব ও আল-আমিন দুই বন্ধু। তারা মোটরসাইকেল নিয়ে নাভারণ থেকে বেনাপোল বন্দরের দিকে ঘুরতে যাচ্ছিল। পথে শ্যামলাগাছি মোড়ে পৌঁছালে একইদিক থেকে আসা একটি প্রাইভেটকার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপ্লব ও আল-আমিন ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক বিপ্লব হোসেনকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত আল-আমিন চিকিৎসাধীন রয়েছে।

Advertisement

নাভারণ হাইওয়ে থানার এসআই মফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: নিহত যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!