ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কিশোর অপহরণের সময় ২ রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫১, ১ জুলাই ২০২৩
কিশোর অপহরণের সময় ২ রোহিঙ্গা আটক
ফাইল ফটো

কক্সবাজারের টেকনাফে ক্যাম্প থেকে হারেস খান নামে এক কিশোরকে অপহরণের সময় দুই রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার সকালে টেকনাফের আলিখালী ক্যাম্প-২৫ এ ঘটনা ঘটে।

আটককৃত রোহিঙ্গারা হলেন- শালবাগান ক্যাম্প-২৬ এফ/৫ ব্লকের করম আলীর ছেলে রহমত উল্লাহ ও ক্যাম্প-২৪ এর ব্লক- এফের মো. সলিমের ছেলে মো. ইব্রাহিম প্রকাশ সাদেক হোসেন।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ নয়াপাড়া এপিবিএন ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. মাঈন উদ্দিন।

তিনি জানান, শুক্রবার সকালে আলীখালী রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-২৫ এর ব্লক- ডি/২৪ এলাকায় কাঁটাতারের বাইরের পাহাড় সংলগ্ন এলাকা থেকে কিশোর হারেস খানকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় চিৎকার দেয়। এ সময় স্থানীয়রা ও এপিবিএন পুলিশ ঘটনাস্থলে এলে অপহরণ চক্রের দুই রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়। এ সময় গুরুতর আহত অবস্থায় কিশোর হারেসকে উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আহত হারেসকে প্রথমে ক্যাম্প-২৫ এর (আইআরসি) হাসপাতাল নেয়া হয়। পরে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!