ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভাসানচরে হত্যা মামলায় অভিযুক্ত রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০০:৩৬, ৩ জুলাই ২০২৩
ভাসানচরে হত্যা মামলায় অভিযুক্ত রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা
ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প -ফাইল ফটো

নোয়াখালীর ভাসানচরে হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম নামে এক রোহিঙ্গাকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত রোহিঙ্গা সাইফুল ইসলাম ভাসানচরের ৫৩নং ক্লাস্টারের ইমান হোসাইনের ছেলে।

রোববার (২ জুলাই) সন্ধ্যার দিকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে, একই দিন ভোরে ২০ শয্যা ভাসানচর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

Advertisement

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে রোহিঙ্গা সাইফুলকে বেধড়ক পিটিয়ে ৫৫নং ক্লাস্টারের ১৬নং কক্ষের বারান্দার সিঁড়ির কাছে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পরে ২০ শয্যা ভাসানচর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান। 

ভাসানচর থানার ওসি হুমায়ুন কবির বলেন, ঐ রোহিঙ্গা যুবকের বিরুদ্ধে ভাসানচর থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!