আটক ফেরদৌস রহমান নান্দাইল দিঘী গ্রামের মৃত হাফিজার রহমানের ছেলে।
শুক্রবার সকালে এক প্রেস রিলিসের মাধ্যমে এসব তথ্য জানায় র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প।
.png)
র্যাব জানায়, বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহী সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ফেরদৌস রহমান নামে এক মাদক ব্যবসায়ীকে উক্ত মাদকদব্যসহ আটক করা হয়।
ফেরদৌস রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তিনি দীর্ঘদিন যাবত নেশা জাতীয় দ্রব্য অবৈধভাবে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের নিকট সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে কালাই থানায় একটি মামলা রুজু করা হয়েছে।