[ দেশজুড়ে ]
রামেকে আরো ৫ ডেঙ্গু রোগী ভর্তি
ফাইল ছবি
রাজশাহীতে ডেঙ্গুর চোখ রাঙানি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ৫ জন ডেঙ্গু রোগী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বিশেষায়িত ৩০ নম্বর ওয়ার্ডে রোগীরা চিকিৎসাধীন।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষের তথ্যমতে, রোববার সকাল ৯টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ৫ জন রোগী ভর্তি হয়েছেন। সোমবার সকাল ৯টা পর্যন্ত ৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে মোট ২৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া এ পর্যন্ত মোট ৮৫ জন ব্যক্তি হাসপাতাল থেকে ডেঙ্গুর চিকিৎসা নিয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬০ জন। আর একজনের মৃত্যু হয়েছে।
.png)
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহম্মদ বলেন, ডেঙ্গু পরিস্থিতি এখন নিয়ন্ত্রণেই আছে। রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে এখন সর্তক থাকতে হবে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!