[ দেশজুড়ে ]
কুষ্টিয়ায় দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার
দৌলতপুর থানা। ছবি: ডেইলি বাংলাদেশ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী মাদরাসা মোড় এলাকা থেকে শ্যামলী আক্তার নামে দুই সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ এলাকার বিল্লাল হোসেনের স্ত্রী।
বুধবার সকাল ৮টার দিকে উপজেলার দৌলতখালী স্কুলপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। পরে নিহত গৃহবধূর ভাই রতন আলী তার বোনকে হত্যা করা হয়েছে বলে দৌলতপুর থানায় এজাহার দিয়েছেন।
নিহতের স্বজনদের অভিযোগ, বিল্লাল হোসেন তার স্ত্রী শ্যামলীকে মাঝেমধ্যে মারধর করতেন। মঙ্গলবার সন্ধ্যায়ও মারধর করেছিলেন। এরপর বুধবার সকালে তার শোবার ঘরের মেঝে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
.png)
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কুষ্টিয়া
লিংক সফলভাবে কপি হয়েছে!