ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৭, ২৫ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় দেশীয় অস্ত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫০
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামে এ সংঘর্ষ ঘটে। আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জানা যায়, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের পরমানন্দপুর গ্রামের নূর আলী-আইয়ুব গ্রুপ ও মতি-জাফর গ্রুপের মধ্যে অনেক দিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিলো। এর জেরে সকালে নূর আলী-আইয়ুব গ্রুপের লোকজন মতি-জাফর গ্রুপের লোকজনকে ডাকাডাকি শুরু করেন। পরে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের স্থানীয় ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Advertisement

সরাইল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় পুলিশ ৫ জনকে আটক করেছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!