শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন।
তিনি জানান, বরিশালে এবার মোট পরীক্ষার সংখ্যা ৯১ হাজার ৯৭৯ জন। এর মধ্যে অংশ নেয় ৯০ হাজার ১৯৬ জন। আর পাস করেছে ৮১ হাজার ৩৩৯ জন।
.png)
বরিশাল বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর এসএসসি পরীক্ষায় ১৪৭৭টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ করেছে। এর মধ্যে ২৩১টি স্কুলের শিক্ষার্থী শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯০টি। তবে পাসের হার বাড়লেও এ বছর জিপিএ-৫ এর সংখ্যা কমেছে।