বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ
পবিত্র আশুরা উপলক্ষ্যে চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রফতানি বন্ধ রয়েছে। সরকারি ছুটির কারণে বন্দরটিতে সবপ্রকার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
শনিবার সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আশুরা উদযাপন উপলক্ষ্যে সরকারি ছুটি থাকায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে।
বাংলাবান্ধা আমদানি রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত ই খুদা মিলন জানান, পবিত্র আশুরা পালন উপলক্ষ্যে বন্দর সংশ্লিষ্ট ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাবান্ধা স্থলবন্দরে একদিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামীকাল রোববার সকাল থেকে বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম পুনরায় সচল হবে।
.png)
বন্দর সংশ্লিষ্টরা জানান, আশুরায় আমদানি-রফতানি বন্ধ থাকলেও কাস্টমস ও বন্দরের কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাবান্ধা ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম বলেন, পবিত্র আশুরায় স্থলবন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।