ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

গভীর রাতে মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করতেন তারা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৭, ৩১ জুলাই ২০২৩
গভীর রাতে মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করতেন তারা
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়া থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রসহ একটি ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে র‍্যাব। রোববার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) জামিলুল হক।

গ্রেফতারকৃতরা হলেন- তৈয়ব, হাবিবুর রহমান, মিজানুর রহমান ও মোশারফ হোসেন।

Advertisement

র‍্যাব কর্মকর্তা জামিলুল হক জানান, গত ২৯ জুলাই রাতে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী-লামা-আলীকদম সড়কে বেতার শিল্পী জাফর আলমকে তার মোটরসাইকেল গতিরোধ করে ডাকাতি করে একদল ডাকাত। ঐদিন রাতে ডাকাতদল আরো কয়েকটি মোটরসাইকেল আরোহীকে সড়কে গতিরোধ করে ডাকাতি করে এবং তাদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে যায়। এ ঘটনায় জাফর চকরিয়া থানায় অভিযোগ করেন। পরে র‌্যাব তদন্ত শুরু করে।

তিনি আরো জানান, রোববার রাতে র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি আভিযানিক দল ফাঁসিয়াখালী এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের মূলহোতা তৈয়বকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে- চকরিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাকি তিনজনকে গ্রেফতার করা হয়। এ সময় উদ্ধার করা হয়েছে চারটি এলজি, দুটি রাম দা, সাতটি মোবাইল এবং তিনটি মোটরসাইকেল। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!