[ দেশজুড়ে ]
সাতক্ষীরায় সাপের ছোবলে যুবকের মৃত্যু
ছবিতে রাম প্রসাদ হরি
সাতক্ষীরার তালা উপজেলায় সাপের ছোবলে রাম প্রসাদ হরি নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার ভোরে তালা উপজেলার গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাম প্রসাদ হরি একই গ্রামের নিমাই হরির ছেলে।
জানা যায়, শনিবার রাতে খবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন রাম প্রসাদ হরি। রাতের কোনো এক সময় একটি বিষধর সাপ তাকে ছোবল দেয়। রোববার ভোরে তার মৃত্যু হয়।
.png)
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!