ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

আশুগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২২:০২, ৬ আগস্ট ২০২৩
আশুগঞ্জে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন আটক
গ্রেফতারকৃতরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ৪৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে থেকে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জেলার সরাইল উপজেলার শাহবাজপুর নূর রহমানের ছেলে শফিকুর রহমান ও কসবা উপজেলার বিষ্ণউড়ী এলাকার আবুল কাশেমের ছেলে আলমগীর মিয়া।

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহমেদ জানান, রোববার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোলপ্লাজার সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে পিকআপভ্যানসহ তাদের আটক করা হয়। পরে পিকআপভ্যান তল্লাশি করে ৪৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!