সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে পার্বতীপুর পৌরশহরের ৬ নম্বর ওয়ার্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গ্রেফতারকৃত শাহাজান আলী দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে গাঁজাসহ বিভিন্ন মাদকের খুচরা ব্যবসা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে পার্বতীপুর পৌরশহরের নূরনগর এলাকার শাহাজানের বাড়িতে অভিযান চালিয়ে ড্রামের ভেতর থেকে ৪১০ পুরিয়া (৮শ গ্রাম) গাঁজা উদ্ধার করা হয়। এ সময় শাহাজানকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পার্বতীপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
.png)
পার্বতীপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) হাফিজ মো. রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।