ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দুই বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৩৫, ১৩ আগস্ট ২০২৩
দুই বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর
ছবি: ডেইলি বাংলাদেশ

দুই বছরের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ২০ বছর। কিন্তু শেষ রক্ষা হয়নি রফিকের। শনিবার ফেনীর ছাগলনাইয়ার পাঠাননগর ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার রফিক আহাম্মদ পাটোয়ারী উপজেলার পশ্চিম পাঠাননগর এলাকার বাসিন্দা। শনিবার রাতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। 

পুলিশ জানায়, ১৯৯৫ সালের একটি প্রতারণা মামলায় জামিনে গিয়ে পালিয়ে যান রফিক। পরে আদালতে তার অনুপস্থিতিতে ২০০৩ সালে প্রতারণার বিষয়টি প্রমাণিত হওয়ায় দুই বছরের সাজা দেন। জামিনে যাওয়ার পর থেকেই রফিক দেশে ও বিদেশে গিয়ে আত্মগোপনে চলে যান। শনিবার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঠাননগরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

Advertisement

ছাগলনাইয়া থানার ওসি সুদ্বীপ রায় জানান, রফিক ২০ বছর ধরে দুই বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ফেনী
লিংক সফলভাবে কপি হয়েছে!