ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক

ফেনী প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০৬, ২৫ আগস্ট ২০২৩
ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ রোহিঙ্গা যুবক আটক
আটককৃত রোহিঙ্গা যুবক

ফেনীতে ১৭ কেজি গাঁজাসহ মো. শাকের (৩২) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে র‌্যাব। নোয়াখালী-ফেনীগামী সড়কের মহিপাল থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন ফেনীস্থ র‍্যাবের কোম্পানি অধিনায়ক স্কোয়াডন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম।

আটককৃত রোহিঙ্গা মো. শাকের (৩২) কক্সবাজারের টেকনাফ থানার মোছনী আরআরসি ক্যাম্পের মো. হোসেনের ছেলে।

Advertisement

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী-নোয়াখালী সড়কের মহিপাল রাস্তায় দুই বস্তা গাঁজা নিয়ে গাড়িতে উঠার জন্য অবস্থান করছে। র‌্যাবের একটি দল ঐ স্থানে হাজির হওয়া মাত্রই মাদক কারবারিরা কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় রোহিঙ্গা মো. শাকেরকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে দুটি প্লাস্টিকের বস্তা থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ২ লাখ ৬০ হাজার টাকা।

মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটককৃত রোহিঙ্গা ও উদ্ধারকৃত মাদক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!