[ দেশজুড়ে ]
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক ব্যবসায়ী ডিপজলসহ আটক ২
ছবি: ডেইলি বাংলাদেশ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ব্যবসায়ী ডিপজলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক সাহিদ মিয়া (৫২) জেলার বিজয়নগর উপজেলার সেজামুড়া এলাকার রহিছ মিয়ার ছেলে ও একই এলাকার জুয়েল চৌধুরীর ছেলে মো. ফয়সাল চৌধুরী প্রকাশ ডিপজল (২৪)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহমেদ বলেন, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের গোয়ালনগর অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পরে তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৪৪ বোতল স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!