শনিবার দুপুরে জেলা জেলা পুলিশ মিডিয়া সেল এ তথ্য নিশ্চিত করে। এর আগে, শুক্রবার রাতে গোপন খবরের ভিত্তিতে জেলা সদর ও ভৈরব উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নরসিংদীর রায়পুরা উপজেলার গৌরীপুর গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে মো. নাদিম মিয়া ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নারায়ণপুর গ্রামে আবদুর রাজ্জাকের ছেলে শাহজাহান মিয়া।
.png)
সদর থানার বিন্নাটি বাজারের পাশে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের পূর্বদিকে মোখলেসুর রহমান ভূঁইয়ার অটো-গ্যাসের সামনে থেকে পাঁচ কেজি গাঁজাসহ শাহজাহানকে গ্রেফতার করে ডিবি। এছাড়া ভৈরব উপজেলার পৌরশহরের পঞ্চবটি মহল্লায় অন্য অভিযানে এক বোতল ফেনসিডিল ও তিন বোতল স্কাফ মদসহ নাদিম মিয়াকে গ্রেফতার করা হয়।
শনিবার দুপুরে কিশোরগঞ্জ সদর ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।