[ দেশজুড়ে ]
বান্দরবানে আবাসিক হোটেলে অভিযান, আটক ২০ রোহিঙ্গা
আটক ২০ রোহিঙ্গা
বান্দরবানে অভিযান চালিয়ে ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা কক্সবাজারের উখিয়ার থ্যাংখালী ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী।
পুলিশ জানায়, ফজল নামে এক মাঝির মাধ্যমে কাজের উদ্দেশে ২০ রোহিঙ্গা বান্দরবানে আসে। পরে রাত্রি যাপনের জন্য তাদের শহরের পর্বত নামে একটি আবাসিক হোটেলে রাখা হয়। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সন্ধ্যায় হোটেল পর্বতে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় হোটেলে তল্লাশি চালিয়ে ক্যাম্প থেকে পালিয়ে আসা ২০ রোহিঙ্গাকে আটক করা হয়।
.png)
বান্দরবান জেলার পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, পুলিশের বিশেষ অভিযানে শহরের একটি হোটেল থেকে ২০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাদের শরণার্থী ক্যাম্পে ফিরিয়ে নেয়ার প্রক্রিয়া চলছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম/এমআরকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!