ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অপহৃত তিন কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২০:৩৬, ২ সেপ্টেম্বর ২০২৩
চকরিয়ায় অপহৃত তিন কিশোরী উদ্ধার, গ্রেফতার ৩
ফাইল ছবি

কক্সবাজারের চকরিয়ায় পৃথক সময়ে অপহৃত তিন কিশোরীকে পৃথক স্থান থেকে উদ্ধার করেছে পুলিশ। ওই সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন বখাটেকে গ্রেফতার করা হয়।

শনিবার থানার পৃথক তিনটি দল অভিযান চালিয়ে তাদের উদ্ধার ও গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলেন, চট্টগ্রামর বাঁশাখালী উপজেলার পশ্চিম চাম্বল ৪ নম্বর ওয়ার্ড এলাকার মো. ইউনুছের ছেলে ফরহাদুল ইসলাম (২২), চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর ৭ নম্বর ওয়ার্ডের মো. শহীদ উল্লাহর ছেলে মো. সম্রাট (২২) ও কাকারা ইউনিয়নের মাইজ কাকারা ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাকের ছেলে শফিকুল ইসলাম (৪০)। 

Advertisement

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ। তিনি জানান, গত ৬ আগস্ট রাত ৯টার দিকে কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা মনি উল্লাহ পাড়ার বাড়ি থেকে অপহৃত হয় হোসেন ফেরদৌসি তানিয়া (১৭)। এ ঘটনায় তার মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। ওই মামলার ১ নম্বর আসামি একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মো. ইছহাকের ছেলে শফিকুল ইসলামকে (৪০) তার বাড়ি থেকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। 

অপরদিকে, গত ১২ আগস্ট সকালে চকরিয়া পৌরসভার হিন্দু পাড়া এলাকা থেকে অপহৃত হয় রিফাত জান্নাত সামিয়া (১৭)। এ ঘটনায় তার মা রোহানা আক্তার বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আসামি ফরহাদুল ইসলামকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজতে থাকা ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। 

একইভাবে, ৩১ আগস্ট সকাল ৯টার দিকে সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের পূর্ব সুরাজপুর এলাকার বসতবাড়ি থেকে মো. সম্রাটের নেতৃত্বে ইদফা মনি (১৭) নামে এক কিশোরীকে অপহরণ করে। এ ঘটনায় তার বড় ভাই বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি মো. সম্রাটকে পেকুয়া থেকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। 

চকরিয়া থানার ওসি জাবেদ মাহমুদ বলেন, তিন অপহরণের ঘটনায় থানায় পৃথক তিনটি মামলা হয়েছে। ওই মামলায় তিন আসামিকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। ভিকটিমদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!