ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুকুরে গোসল করতে গিয়ে নিথর ২ ভাই

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:১১, ৪ সেপ্টেম্বর ২০২৩
পুকুরে গোসল করতে গিয়ে নিথর ২ ভাই
গফরগাঁও থানা- ফাইল ফটো

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রিয়াদ (৭) এবং মো. হাসান (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা চাচাতো ভাই।

সোমবার দুপুরে উপজেলার লংগাইর ইউনিয়নের কাজা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী আল আমিনের ছেলে মো. রিয়াদ এবং ইজাজুল হকের ছেলে মো. হাসান।

লংগাইর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল আমিন বিপ্লব জানান, রিয়াদ স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী এবং হাসান লংগাইর আদর্শ কিন্ডারগার্টেন স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। সোমবার দুপুরে রিয়াদ এবং হাসান বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় পানিতে ডুবে যায় তারা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করেন।  একপর্যায়ে পুকুরের পানি থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Advertisement

গফরগাঁও থানার ওসি মো. ফারুক আহমেদ জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!