[ দেশজুড়ে ]
কালনী এক্সপ্রেসে কাটা পড়ে প্রাণ গেল নারীর
ফাইল ছবি
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত এক নারী নিহত হয়েছেন। নিহত নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। নিহতের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে পুলিশ।
সোমবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শায়েস্তাগঞ্জ রেলওয়ের পশ্চিম দিকে পুরান থানার পেছনে এ দুর্ঘটনা ঘটে। পরে নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর সাব্বির আলী জানান, কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর দেহ ছিন্নভিন্ন হয়ে গেছে। এখনও তার পরিচয় শনাক্ত হয়নি। পরিচয় শনাক্তে পুলিশের পাশাপাশি কাজ করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্যরা।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!