গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার আলোকদি গ্রামের মুঞ্জুরুল হক, মোসাদ্দিক ও মনিরুল ইসলাম। নিহত শ্যামল একই গ্রামের হযরত আলীর ছেলে। তিনি বালু ও ড্রাম ট্রাকের ব্যবসা করতেন।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার সন্ধ্যা ৭টার দিকে আলোকদি গ্রামের স্থানীয় বাবুলের দেকানের সামনে যান শ্যামল। এসময় তার মাথায় ও পিঠে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই উজ্জল থানায় বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে মামলা করেন।
.png)
ওসি আরো বলেন, রোববার মাঝরাতে ফুলপুর থানা এলাকা থেকে ঐ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যায় ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে তাদের ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।