ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশুকন্যাকে হত্যা করলো বাবা!

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:১৫, ১১ সেপ্টেম্বর ২০২৩
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শিশুকন্যাকে হত্যা করলো বাবা!
শিশু - ফাইল ছবি

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে রাগের বশে নিজের দেড় বছর বয়সী শিশুকন্যাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম আলতাফ মহম্মদ সমিউল্লাহ আনসারি।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহারাষ্ট্রের ঠাণের কল্যাণ ফাটার কাছে অভয় নগর এলাকার দাইগড় গ্রামে এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ সূত্রে খবর, পেশায় দিনমজুর ছিলেন ২৬ বছর বয়সী আলতাফ। মাতাল অবস্থায় স্ত্রীর সঙ্গে ঝগড়া করছিলেন আলতাফ।

Advertisement

আলতাফের স্ত্রীর দাবি, ঝগড়ার সময় তার গায়ে হাতও তোলেন আলতাফ। সেই মুহূর্তে আলতাফের স্ত্রী তার শিশুকন্যাকে কোলে নিয়েছিলেন বলেও জানান।

ঝগড়ার সময় রাগের বশে স্ত্রীর কোল থেকে শিশুকন্যাকে জোর করে নিয়ে ঘরের বাইরে চলে যান আলতাফ। তারপর রাস্তায় বার বার মেয়ের মাথা ধরে ঠুকতে শুরু করেন তিনি। পুলিশের কাছে এমনটাই দাবি করেছেন আলতাফের স্ত্রী। সঙ্গে সঙ্গে মৃত্যু হয় শিশুকন্যার।

আলতাফের এমন আচরণ দেখে সঙ্গে সঙ্গে রাস্তায় ছুটে যান প্রতিবেশীরা। পুলিশকেও খবর দেন তারা।

এক প্রতিবেশীর দাবি, মাঝেমধ্যেই স্ত্রীর সঙ্গে ঝগড়া করতেন আলতাফ। এই ব্যাপারে প্রতিবেশীদের সকলে অবগত হলেও ব্যক্তিগত বিষয় বলে কেউ হস্তক্ষেপ করেননি।

জিজ্ঞাসাবাদের সময় আলতাফের স্ত্রী জানান, মাতাল অবস্থায় প্রায় রোজ তার সঙ্গে অশান্তি করতেন আলতাফ। এমনকি গৃহনির্যাতনেরও শিকার ছিলেন তিনি। আলতাফের স্ত্রীর অভিযোগের উপর ভিত্তি করে আলতাফের বিরুদ্ধে থানায় হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।

সূত্র: টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজার

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!