ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের, আহত ৫

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০০, ১১ সেপ্টেম্বর ২০২৩
নসিমন উল্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের, আহত ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলা সদর উপজেলায় নসিমন উল্টে আল আমিন নামে এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। সোমবার সকালে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বাংলাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল আমিন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের ছেলে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় বরিশালে পাঠানো হয়েছে। আহতরা হলেন- মঞ্জু, বাবুল, নুরউদ্দিন, আব্দুল্লাহ ও আজিজল। তারা সবাই শিবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে সদর উপজেলা থেকে একটি নসিমনে করে ঢালাইয়ের মিক্সার মেশিনসহ ১০-১৫ জন নির্মাণশ্রমিক দৌলতখান উপজেলায় কাজে যাচ্ছিলেন। এসময় বাংলাবাজার এলাকার ব্রিজ থেকে নামার সময় নসিমনটি উল্টে ছয়জন শ্রমিক গুরুতর আহত হন।

Advertisement

পরে খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আল আমিন মারা যান।

ভোলা সদর থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, নসিমন উল্টে একজন নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল যেহেতু ভোলা সদর ও দৌলতখান থানার সীমানাবর্তী এলাকা। তাই ঘটনাস্থল নির্ধারণ করে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!